1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উলিপুরে এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে সাখাওয়াত - আজকের কাগজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

উলিপুরে এনসিপির নতুন কমিটি, নেতৃত্বে সাখাওয়াত

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
শনিবার (২৩ মে) রাতে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে মো. সাখাওয়াত হোসাইনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ছয়জনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম সদস্য সচিব এবং ৫১ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের কাছে দলীয় কার্যক্রম পৌঁছে দিতেই এ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক মো. সাখাওয়াত হোসাইন বলেন, “উলিপুরে এনসিপিকে আরও সুসংগঠিত ও জনমুখী করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। উপজেলা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর