1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ডাকাতির সময় নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

কুড়িগ্রামে ডাকাতির সময় নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি সিগারেট কোম্পানির হাব অফিসে ডাকাতির ঘটনায় নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় অফিস থেকে ৩৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজারহাট উপজেলা শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত মেরিজ সিগারেট কোম্পানির হাব অফিস থেকে নৈশপ্রহরী তপন চন্দ্র সরকার (৫০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তপন চন্দ্র সরকার উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে। ডাকাতির সময় বাধা দিতে গেলে তারা তপন চন্দ্র সরকারকে ভারী ও ভোঁতা কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা অফিসে থাকা নগদ ৩৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
রোববার সকালে স্থানীয়রা অফিসের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, “মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারী ও ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। সিগারেট কোম্পানির অফিস থেকে ৩৪ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *