1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খালেদা জিয়ার রোগমুক্তি প্রার্থনায় সারাইগাছী মাঠে বিএনপির দোয়া মাহফিল - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি প্রার্থনায় সারাইগাছী মাঠে বিএনপির দোয়া মাহফিল

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী হাইস্কুল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বাদ আসর আয়োজিত এ দোয়া মাহফিলে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লি অংশ নেন। মাঠজুড়ে ছিল বিপুল জনসমাগম ও প্রাণবন্ত উপস্থিতি।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল গণি, সহ-সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, উপজেলা বিএনপির সদস্য আজহার আলী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুজা, নিয়ামতপুর উপজেলা যুবদলের সভাপতি মনজুরুল আলম, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে আমিন ধ্বনিতে দোয়ায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ছালেক চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেন।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেতাকর্মীরা সব সময় একত্রিত থেকে দোয়া ও সংগ্রাম অব্যাহত রাখবেন।

শেষে শান্তিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *