1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টায় ঝিনাইগাতী ধানহাটি মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা,ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক সংসদ সদস্য শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি ব্যবসায়ীদের সঙ্গে সংলাপের সময় বলেন, ঝিনাইগাতী বাজারকে আধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনাকে আরও উন্নত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খান। তিনি বলেন, ব্যবসায়ীদের সমস্যার দ্রুত সমাধান এবং বাজারকে আরও কার্যকরভাবে পরিচালনা করার জন্য এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত ব্যবসায়ীরা বাজারের উন্নয়ন, আধুনিকায়ন এবং স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নে এই ধরনের সংলাপ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে। মতবিনিময় সভা শেষে উপস্থিতরা রুবেলের পক্ষ থেকে আশ্বাসিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দেন। এটি ঝিনাইগাতী বাজারে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনাকে আরও উন্নত করার ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *