1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

নওগাঁয় মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৯:৪৯ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় এক ইউপি সদস্য।
স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের নৈখট্টি গ্রামে। জানা গেছে, ওই এলাকার বাবু হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির অভিযোগে নৈখট্টি গ্রামের আব্দুল হামিদের ছেলে রেদওয়ান হোসেনকে (৩৮) স্থানীয় কতিপয় যুবক আটক করে স্থানীয় ইউপি সদস্য হারুনকে খবর দেয়। খবর পেয়ে ইউপি সদস্য হারুন ঘটনাস্থলে এসে রেদওয়ানকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় রেদওয়ানের বাবা মারপিটের প্রতিবাদ করলে তাকেও ওই ইউপি সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, মারপিট করার ঘটনাটি তিনি শুনেছন। গুরুতর আহত রেদওয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। এবিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বুধবার বিকেলে ওই যুবককে গাছে বেঁধে পেটানোর একটি ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এই বিভাগের আরো খবর