1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহাদেবপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ফারুক, সম্পাদক আমজাদ নির্বাচিত - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

মহাদেবপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ফারুক, সম্পাদক আমজাদ নির্বাচিত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ১০ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে।

৭ ডিসেম্বর রোববার সংগঠনটির লিচুবাগান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নির্বাচন পরিচালনায় দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম।খুব সুন্দর পরিবেশে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দাবী করে ফরিদুল ইসলাম বলেন,ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে একে ফারুক হোসেন ২৯৭ ভোটে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারিকুর রহমান বারিক ভোট পেয়েছেন ১৭৮,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৫৮ তারিকুল ইসলাম পলাশ ভোট পেয়েছেন,তপন কুমার হাজরা সাংগঠনিক সম্পাদক পদে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকবর হোসেন ২৭৯ ভোট পেয়েছেন,কোষাধ্যক্ষ পদে খায়রুল ইসলাম ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব আলম শুভ ১৪৪ ভোট পেয়েছেন,ক্রীড়া সম্পাদক পদে কোরবান আলী ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী হায়দার ২৩১ ভোট পেয়েছেন,মহিলা বিষয়ক সম্পাদক পদে রোজিনা খাতুন ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুন হোসনে আরা ২৪১ ভোট পেয়েছেন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,সহ-সভাপতি পদে তপন চন্দ্র দেবনাথ,সহসাধারণ সম্পাদক পদে সানোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে হুমায়ুন কবির ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে পরিমল চন্দ্র রায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *