1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রিয়াজের শ্বশুর সুইসাইড নোটে যা লিখেছিলেন - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

রিয়াজের শ্বশুর সুইসাইড নোটে যা লিখেছিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৬ এএম
শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি এলাকার ফ্ল্যাট বাসার একটি কক্ষে ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। তবে আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন তিনি। এ ছাড়া দরজার সামনে লাগানো ছিল আরেকটি নোট। সেগুলো আলামত হিসেবে সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে টাইপ করা সুইসাইড নোটে লিখে গেছেন তিনি। এ ছাড়া দরজার সামনে লেখা ছিল ‘মামা দরজা খোলা হাতলের হ্যান্ডেল চাপ দিয়ে ভিতরে ঢুক।’

রুমানা আক্তার বলেন, সুইসাইড নোটগুলো ধানমন্ডি ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত বিষয়গুলো সিআইডির কাছে রয়েছে।

দরজার সামনে লাগানো ছিল এই নোট। ছবি : সংগৃহীত 

গতকাল বুধবার দিবাগত রাত ৯টার দিকে ধানমন্ডি ৭ নম্বর সড়কে নিজ ফ্ল্যাটে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান। তবে ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করার আগে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এ সময় জীবনের নানা হতাশা ও দুঃখের কথা তুলে ধরেন।

কিছু সময় কথা বলার পরই নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন আবু মহসিন খান। ওই বাসায় চেয়ারেই পড়ে ছিল তার নিথর দেহ। পরে এ খবর দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে। এদিকে, এ আত্মহত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম জানান, নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য ঘটনার পর আজ ভোরে বাদী হয়ে মামলাটি করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। এখনো পরিবারের কাছে মরদেহ হস্তান্তর হয়নি। এটি প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর