
নওগাঁর সাপাহার উপজেলায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি ) সাপাহার বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলার ওষুধ ব্যবসার সার্বিক পরিস্থিতি, লাইসেন্স নবায়ন ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাপাহার উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোস্তাক ও আক্তার, সহ-সভাপতি আরব, মজিদ ও খাদেমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাপাহার উপজেলার অধিকাংশ ফার্মেসিই লাইসেন্সপ্রাপ্ত হলেও এখনও কিছু প্রতিষ্ঠান যথাযথ নিবন্ধন সম্পন্ন করেনি। যারা এখনো সরকারি বিধি অনুযায়ী ফার্মেসির রেজিস্ট্রেশন ও লাইসেন্স গ্রহণ করেননি, তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার আহ্বান জানানো হয়। অন্যথায়, অনিবন্ধিত ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা মেনে চলা অত্যন্ত জরুরি। সঠিক নিয়ম অনুসরণ না করলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই সকল ওষুধ ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপজেলার ওষুধ ব্যবসাকে আরও সুশৃঙ্খল ও আইনসম্মতভাবে পরিচালনার বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply