
পারিবারিক কলহ থেকে অভিমান করে বিষপানে মৃত্যু হয়েছে এক গৃহবধূর।সখীপুরে কাকড়াজান ইউনিয়নের উত্তর গড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার(৩জুলাই) সন্ধ্যায় এলাকার মুদি দোকানদার বাহাদুর মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার (২০)ঘরে থাকা হারপিক খেয়ে ফেলে।রাবেয়ার স্বামী বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের নিয়ে তাকে উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে রেফার্ড করে।রাবেয়াকে টাঙ্গাইল নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।নিহতের সুরতহাল করে উপ-পরিদর্শক ( এসআই) সাইদুর রহমান।নিহত রাবেয়া ২সন্তানের জননী।নিহতের স্বামী বাহাদুর প্রবাসে থাকাকালে ফোনে প্রেম করে বিয়ে হয়।নিহত রাবেয়া পটুয়াখালী গলাচিপা এলাকার শহিদুল হাওলাদারের মেয়ে।
এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানায়, আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply