রংপুরের কাউনিয়া রেল স্টেশনের ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর একটার দিকে আনুমানিক ২৮-৩০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও কাউনিয়া স্টেশন মাস্টার সূত্রে জানাগেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন দুপুরে কাউনিয়া রেল স্টেশনের আসে। এসময় স্থানীয়রা ট্রেনের ছাদে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে কাউনিয়া স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করেন। স্টেশন মাস্টার ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সাভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে।
কাউনিয়া রেল স্টেশন মস্টার জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। এছাড়া পায়ে একটি বেড়ি ছিল। লাশ জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা অঅইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.