প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:২২ পি.এম
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২০ই এপ্রিল) বিকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামের শংকরীয়া বিলের পূর্ব পাড়ে বেরী বাঁধের উপর থেকে এই লাশ উদ্ধার হয়। অজ্ঞাত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অজ্ঞাত ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়।লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.