অনলাইন ক্যাসিনা সম্রাট কুড়িগ্রামের মাইনুল ইসলাম যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে। আটক মাইনুল ইসলাম (২৭) জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তার পিতা আমজাদ পেশায় একজন মাছ বিক্রেতা।
জানাযায়, সােমবার (২৪ সেপ্টেম্বর) ভোরে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাইনুল কে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার। মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্যাসিনার সাথে জড়িত। স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মাছ ব্যবসায়ী।
গত ৩-৪ বছর আগেও তিনি মাছ বিক্রি করে সংসার চালাতেন। তাদের বাড়ি ভিটে ছাড়া তেমন কোনো সম্পদ নেই। শুধুমাত্র অনলাইন ক্যাসিনা দিয়ে রাতারাতি তিনি কােটি কােটি টাকার মালিক বনে গেছেন মাইনুল। দামি গাড়ি, কয়েকটি মোটরবাইক, সােনার গহনা, ব্যাংকে দৃশমান কােটি টাকা। স্থানীয়রা আরও জানান, মাইনুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাইনুল এখন কােটি কােটি টাকার মালিক। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের উৎকোচ দিয়ে ক্যাসিনোর ব্যবসা চালু রেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পিস্তলসহ ছবি পোস্ট করেছেন। তার চলা ফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে পারেন না। খােজ নিয়ে জানা যায়, মাইনুল এর আগে সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটােরিকশা চালিয়ে জীবন নির্বাহ করেছে। চলতি বছরর ২৭ জুলাই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক পান। কিন্তু ছাত্র- জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই নির্বাচন স্থগিত হয়।
নির্বাচনী হলফ নামায় তার দেয়া তথ্যে জানা যায়, তার ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ ৬৯ লাখ টাকা আর নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৩১ হাজার ৩৩৩ টাকা। স্ত্রীর নামে স্বর্ণালঙ্কার রয়েছে ৪০ ভরি। এসব দৃশ্যমান সম্পত্তি ছাড়াও নামে বেনাম রয়েছে তার অঢেল সম্পত্তি। কুঁড়ে ঘরের জায়গায় এখন পাকা বাড়ি। রয়েছে বিশাল একটি গরুর খামার, একটি মাছের ঘের। রয়েছে কয়েক একর জমি। স্ত্রীর নামে কেনা ৩৮ লাখ টাকা মূল্যের প্রিমা গাড়ি রয়েছে। যার নম্বর ঢাকা মেট্রো-ঘ-১২-৩১২৪। এছাড়াও রয়েছে ৫টি মোটরবাইক। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার জানান, আটক মাইনুলকে ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণ কল্প) গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানাে হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.