শত জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে জজ হিসেবে নিয়োগ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার। ৮ই ডিসেম্বর (সোমবার) আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে সুব্রত পোদ্দার সহ মোট ১৩ জন কে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়েছে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী সুব্রত পোদ্দার কে ভোলা জেলার সিভিল জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য এর আগে সুব্রত পোদ্দার ১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস(বিজেএস)এ চুড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হলেও তার নাম বাদ দিয়েই গত ২৮ ই নভেম্বর গেজেট প্রকাশ করে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।উক্ত গেজেট প্রকাশের পর পরই শুরু হয় আলোচনা- সমালোচনা।সুব্রত পোদ্দার কে বাদ দিয়ে গেজেট প্রকাশ করার প্রতিবাদে আন্দোলনও করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.