
সাবেক হেলিকপ্টার প্রকৌশলী ইলসে আইগনারের রাজনীতিতে পথচলার শুরুটা সহজ ছিল না। অবিবাহিত হওয়ার কারণে একসময় নিজের শহরের মেয়র প্রার্থী হতে বাধা পেয়েছিলেন তিনি। তবে সময়ের ব্যবধানে সেই রাজনৈতিক প্রতিকূলতা পার হয়ে আইগনার এখন জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছেন।
১৯৯০-এর দশকের শুরুর দিকে মাত্র ২৭ বছর বয়সে নিজের জন্মশহর বাভারিয়ার ফেল্ডকির্খেন-ভেস্টারাম পৌরসভার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন আইগনার। তবে তৎকালীন স্থানীয় রক্ষণশীল দলীয় নেতারা তার প্রার্থিতা বিবেচনা করতে রাজি হননি। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকায় তার ব্যক্তিগত অবস্থান ও জীবনযাপন সম্পর্কে অস্পষ্টতা রয়েছে বলে যুক্তি দিয়েছিলেন দলটির নেতারা। এর ফলে রাজনৈতিক অঙ্গনে শুরুতে বাধার মুখোমুখি হতে হয় তাকে।
রাজনৈতিক পরিচিতি এবং দেশের শীর্ষ পদে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও আইগনারের ব্যক্তিগত জীবন অত্যন্ত সাধারণ। তিনি এখনো নিজের জন্মশহর ফেল্ডকির্খেন-ভেস্টারামেই বাস করেন। প্রায় ১০ হাজার মানুষের এই ছোট শহরটিতে তিনি পরিবারের তিন প্রজন্মের সদস্যদের সঙ্গে একই বাড়িতে বসবাস করছেন।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে উচ্চপর্যায়ে অবস্থান করা সত্ত্বেও আইগনার নিজের এলাকার মানুষ এবং শেকড়ের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। একসময়ে অবিবাহিত থাকার অজুহাতে যে নারী স্থানীয় মেয়র পদ থেকে বঞ্চিত হয়েছিলেন, তিনিই আজ জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.