
গ্রিসে অবৈধভাবে বসবাসের প্ররোচনা দেওয়া এক তরুণসহ ৫০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ইউরোপের দেশটির প্রশাসন। অভিবাসন বিষয়ক নীতিমালা লঙ্ঘনের দায়ে তাদের এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়। এর আগে, ওই তরুণের পরপর তিনটি আশ্রয়ের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। প্রোটো থেমার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার রযেছে।একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। খবরে বলা হয়, পুলিশের তল্লাশি বা নির্বাসনের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে ভিডিও তৈরি করা ওই তরুণের তিনটি আশ্রয়ের আবেদন পরপর প্রত্যাখ্যানের পর শেষ পর্যন্ত বিতাড়িত করা হলো। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জুন মাসে। ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে।
নাফপ্লিও শহরে অবস্থানকালীন এক ভিডিওবার্তায় ওই তরুণ বৈধ নথিপত্র ছাড়াই অন্যদের গ্রিসে আসার আহ্বান জানিয়েছিলেন। সেখানে কাজের অভাব নেই এবং অবৈধভাবে থাকলেও পুলিশ তল্লাশি চালাবে না বলে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২৬ জুন আনুষ্ঠানিকভাবে তার বসবাসের অনুমতি বাতিল করে প্রশাসন।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী থানোস প্লেভরিস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণের পোস্ট গ্রিসের অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা দিচ্ছিল। মন্ত্রী সতর্ক করে বলেন, মানবপাচারকারী চক্রগুলো ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসী প্রবেশের সুযোগ নিতে পারে, যা রুখতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
ওই তরুণের আইনি সহায়তায় একটি বেসরকারি সংস্থা (এনজিও) এগিয়ে এলেও শেষরক্ষা হয়নি। এনজিওর আইনজীবীরা দুটি পৃথক আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু বারবার আশ্রয়ের আবেদন জমা দেওয়াকে নিছক দেশে থাকার মেয়াদ বাড়ানোর কৌশল হিসেবেই দেখছে গ্রিস সরকার। গ্রিস সরকারের মতে, এ ধরনের ক্রমাগত আবেদন মূলত দেশে থাকার মেয়াদ বাড়ানোর কৌশলমাত্র।
মন্ত্রণালয়ের মতে, এই ঘটনাটি তাদের কঠোর অভিবাসন নীতিরই একটি উদাহরণ। আইনি শর্ত পূরণ করতে ব্যর্থ হলে কোনো বিদেশি নাগরিককে আর গ্রিসে অবস্থান করতে দেওয়া হবে না। সরকার এখন অভিবাসীদের দ্রুত আবেদন নিষ্পত্তি ও বিতাড়নের প্রক্রিয়া জোরদার করেছে। গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের জন্য এই সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। এর মধ্যে বাধ্যতামূলক বা জোরপূর্বক ফেরত পাঠানোর হার বেড়েছে ৪১ শতাংশ। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।
বর্তমানে গ্রিস সরকার অবৈধ প্রবেশ ও অবস্থান ঠেকাতে আইন কাঠামো আরও কঠোর করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো হচ্ছে, যাতে আন্তর্জাতিক আইন মেনে অবৈধ অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যায়। তবে নতুন ফেরত যাওয়া ৫০ জনের বিষয়ে আলাদা করে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.