
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং গতি ফেরানোর লক্ষ্যে বর্তমান সরকারকে উন্নয়ন ও পরিচালন উভয় খাতেই ব্যয় বাড়াতে হচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার এই বাড়তি ব্যয় করতে বাধ্য হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে গত কয়েক বছরে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন, তাদের সহায়তায় সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। জ্বালানি পণ্যের দাম বাড়লে তা অর্থনীতির প্রায় প্রতিটি খাতে পড়ে। অর্থনীতি পুনরুদ্ধারের সময়ে জনগণের ওপর করের হার বাড়ানো যায় না।
বর্তমান সরকারের সামনে রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ।
মধ্যপ্রাচ্য সংকটের ফলে জ্বালানি পণ্য আমদানির ব্যয় বৃদ্ধি পাওয়ায় সার্বিক অর্থনীতিতে বহিঃস্থ চাপ বেড়েছে। এছাড়া অতীতের সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে পরিচালন ব্যয় বাড়ছে। সরকার আয় বৃদ্ধির জন্য করের হার বাড়ানোর বদলে রাজস্ব আদায় বাড়ানোর নতুন কৌশল গ্রহণ করেছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্য ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র সাড়ে চার মাসের নানামুখী উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব আদায়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা আগের অর্থবছরে অন্তর্বর্তী সরকারের আমলে ছিল মাত্র ২ শতাংশ। তাই আমরা রাজস্ব আদায় বাড়ানোর নতুন পথে গেছি। এর মানে রাজস্ব আদায়ের পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে।
নতুন বেতনকাঠামো বাস্তবায়ন এবং বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কারণে সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্পষ্ট। রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, নানামুখী অর্থনৈতিক প্রতিকূলতা থাকলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। অর্থনীতিতে গতি ফেরানোর এই প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.