বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (এইএমএফ) এর সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই।
আজ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
তেলের দাম বাড়ানো আইএমএফের শর্তের অংশ কিনা জানতে চাইলে তিনি বলেন, না, তেলের দামতো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা জ্বালানি তেলের দাম বাড়াইনি দেশের জনগণের স্বার্থ সংরক্ষণের কথা মাথায় রেখে।
তিনি আরও বলেন, ‘আমাদেরকে সবাই বলেছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কি করে?’
আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই দাবি করে মন্ত্রী বলেন, আমি পরিষ্কার ভাষায় বলছি আমরা বেশি বাড়াইনি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে।
তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগন্য মন্তব্য করে তিনি বলেন, ‘এটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত চাপ আসছে ভেবে, আমাদেরতো বাকি প্রোগ্রামও চালাতে হবে।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.