প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৯:১১ এ.এম
মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
আওয়ামী নিষিদ্ধে রাবিতে বিজয় মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধে বিজয় মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১১ই মে) রাত বারোটার সময় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এই মিছিল বের করেন তারা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করেন তারা।
এসময় "ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ", "ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর", "মুজিববাদ মুর্দাবাদ", "ধর ধর লীগ ধর ধরে ধরে জেলে ভর" এমনসব স্লোগান দেন তারা।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় মূল ফটকে অবস্থান নেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আজকে আমাদের বিজয়ের দিন। বাংলাদেশে আবার আওয়ামী লীগের মতো যদি কোনো দল হায়না হয়ে ওঠার চেষ্টা করে তাদেরকে বাংলাদেশের জনগণে উচ্ছেদ করবে। অন্তবর্তীকালীন সরকার বলেছেন ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করবেন। আমরা জানাতে চাই ৩০ দিন যেন ৩১ দিন না হয়। ৩০ দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। যারা যারা জুলাই- আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সবার বিচার করতে হবে।
রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী মুজাহিদ ফয়সাল বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে যে ফ্যাসিজম করেছে তারা এ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগের নিষিদ্ধের খুশিতে সারা বাংলাদেশে আজ বিজয় মিছিল বের হয়েছে। এখনো যেসব দালাল দের বিচার করা হয়নি তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যেসব দালাল শিক্ষক শ্রেণিকক্ষে আওয়ামী পুর্নবাসনের চেষ্টা করে তাদেরকে শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করবে। সিপিপি, বাসদ, জাসদসহ সকল প্রকার দালাল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.