কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকার নিজস্ব বাসভবন ‘জালাল প্লাজা’র চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হাজী মো. ইলিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ইপিজেড থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বন্দরটিলায় তাঁর নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এদিকে গ্রেপ্তার করার কথা জানিয়ে রোটারিয়ান ইলিয়াসের স্ত্রী নুর জাহান সংবাদিকদের জানান, আমার স্বামীকে পুলিশ নাশকতার অভিযোগে আটক করে থানায় নিয়ে গেছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় অবস্থান করে আসছিলো। কোন ধরণের নাশকতা বা রাজনৈতিক সম্পৃক্ততার প্রশ্নই আসেনা। কারণ যে মানুষটি হাঁটাচলা করতে সমস্যা, সে কিভাবে নাশকতার সাথে জড়িত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মো. ইলিয়াস চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ছিলেন। প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
অপরদিকে একইদিন একই ওয়ার্ডের ৩৯ নম্বর ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক বাবুর্চিকেও পৃথক অভিযানে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া ছাত্রলীগ নেতা মো. নিজাম উদ্দিনকেও আটক করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.