ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর ১টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় সন্তোষ দাসের টিনশেডের মার্কেটে কুরিয়ার সার্ভিসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আশপাশ দোকান ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য এবং স্থানীয়দের সহায়তায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে মুদি মাল, কনফেকশনারী, বিকাশ, কম্পিউটার, ওষুদের ফার্মেসী, কাঠের ফার্নিচার, কুরিয়ার সার্ভিসসহ অন্যান্য দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।
বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মোশারফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনারস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎপত্তি কিসে থেকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট দেখে আগুনের সূত্রপাত হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ জানান, মির্জাপুর মোড়ে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.