যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে এবং মানুষের জান-মাল নিয়ে খেলছে, তাদের প্রতিরোধে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলানিউজ জানতে চায়, যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপনার পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না।প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ‘Yes, police will shoot them at sight’ অর্থাৎ, ‘হ্যাঁ, পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।’
এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করতে দেওয়া বেতার বার্তায় নগরীতে যেসব আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, তাদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।
তার ওই নির্দেশনাকে কেন্দ্র করে তখন দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.