নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার-ডেপুটি স্পিকারকে বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নয়। আপনারা এই সংসদের স্পিকার।
এর আগে প্রথম সেশনে সংসদের স্পিকার নির্বাচিত হন প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান হাফিজ উদ্দিন।
নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিরতির পর স্পিকার হিসেবে তিনি তার প্রথম অধিবেশনের বক্তব্যে বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।
এরপর বিরোধী দলের প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিলো। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিলো ডামি সংসদ। এইখানে যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেনি।
হাফিজ উদ্দিনের উদ্দেশে তিনি বলেন, আপনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সবার। আমরা মনে করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.