
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ ১৩ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে দেশের ১২টি নাট্যদলের ১২টি নাটক মঞ্চস্থ হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এসব নাটক প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হবে আবদুল আজিজের নবনাট্যরূপ ও নির্দেশনায় নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। উৎসবে অংশগ্রহণকারী অন্যান্য দলের মধ্যে রয়েছে থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক।
অন্যদিকে, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)-কে জনপ্রিয় করার লক্ষ্যে রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয়েছে ‘খার ১৩’। আজ বিকেল সাড়ে পাঁচটায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে আটটি অপেশাদার এমএমএ লড়াই অনুষ্ঠিত হবে। লড়াই শেষে মঞ্চ মাতাবে জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য দর্শকদের নির্দিষ্ট দর্শনীর বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়া উত্তরায় আলবিয়ন আর্ট গ্যালারিতে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকছে ‘ব্যাড আইডিয়া’ নামের স্ট্যান্ডআপ কমেডি শো। এই আয়োজনে পারফর্ম করবেন রাফিদ, জাদিদ, আফনান ও ইফতি। হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.