প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৪:৩৩ পি.এম
মোঃআশিকুল ইসলাম,ববি প্রতিনিধি
আমরণ অনশনে বসছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.সুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন যেনো ক্রমেই নতুন নতুন মেড় নিচ্ছে। ভিসি পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই এবার আমারন অনশণ ঘোষণা করলো আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রাত থেকে অনশণে বসবেন বলে জানান শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি উপাচার্যের পদত্যাগ না মেনে নেওয়া হবে, ততক্ষণ আন্দোলনকারীদের একটি অংশ আমরণ অনশনে বসবেন৷
উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৮ দিন যাবৎ আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আজ দুপুর ২টায় তারা ভিসিকে পদত্যাগের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.