সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী (অ্যান্টি-ড্রোন) ব্যবস্থার ডিপোতে হামলার দাবি করেছে ইরান।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী সিস্টেম ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই ডিপোটি মার্কিন বাহিনীকে সহায়তা করার কাজে ব্যবহৃত হচ্ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, দুবাইয়ে মার্কিন কমান্ডার এবং সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি...মার্কিন সামরিক বাহিনীকে সহায়তার জন্য দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন-বিধ্বংসী সিস্টেম ডিপো লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হয়েছে।’
এর আগে শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে টার্গেট করার তথ্য জানাল ইরান।
সূত্র : এএফপি
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.