মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলার ধ্বনি’ থেকে সরে দাঁড়ালেন সুনেরাহ বিনতে কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে নিজেই এ তথ্য জানালেন ন’ডরাই খ্যাত অভিনেত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য শাজাহান খান এই সিনেমার কাহিনী লিখেছেন। এতে তিনিও অভিনয় করবেন।
সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশেদ।
সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘আমি সিনেমাটি করছি না। আসলে আমার দ্বারা যে ধরনের গল্পে কাজ করা সম্ভব এটা তেমন নয়। আমি লাইন আপ পরিবর্তন করতে বলেছিলাম। নির্মাতা করেছেন সেটা। এরপরে দেখে মনে হলো, না এটা হচ্ছে না। আমি বলছি না গল্প খারাপ, খুবই ভালো গল্প। কিন্তু এটা আসলে আমি করতে পারবো আমি নির্মাতাকে বলে দিয়েছি। ’
তিনি বলেন, ‘আমি সাইনিং মানিও ফেরত দেব এটাও বলেছি। কিন্তু নির্মাতা আমাকে প্রেশার দিচ্ছেন যে সিনেমাটি করতে হবে। এখন বলেন, এই অবস্থায় তো ওই সিনেমায় অভিনয় করা তো আরো সম্ভব না। ’
এতে মুখ্য চরিত্রে থাকছেন নিরব হোসেন। স্ক্রিন শেয়ার করার কথা ছিল সুনেরাহ বিনতে কামালের সঙ্গে। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.