আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। দলের অন্যতম সেরা খেলোয়াড় ও চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বিকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। আজ এই তথ্য নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তিনি জানান, হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় জোহান মানজাম্বি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না।
২০ বছর বয়সী এই ফরোয়ার্ড এ পর্যন্ত ২০০ মিনিটে মাঠে কাটিয়ে গোল করেছেন তিনটি, অ্যাসিস্ট করেছেন দুটি।
সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, ‘তাকে ফেরানোর জন্য আমরা সম্ভাব্য সব চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আগামীকালের ম্যাচে খেলতে পারবে না। মানজাম্বি এখনও অনেক ব্যথায় আছে।’
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মানজাম্বি এখন পর্যন্ত তিনটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন। তার অনুপস্থিতি সুইজারল্যান্ডের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে।
অন্যদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেছেন, শেষ আটে ওঠা কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.