লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলেট হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুলখানসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী এ রায় দেন।
আদালত সূত্র জানায় ২০১৫ সালের ২৮ জুন লালমনিরহাটের মহেন্দ্রনগরে সার গোডাউনে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামিলীগের দুই গ্রুপের সংঘর্ষে মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলেট নামের একজন হত্যার শিকার হয়। এ ঘটনায় ১১ জনকে আসামী করে হতয়ার বুলেটের পিতা এনামুল মাস্টার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আওয়ামিলীগ নেতা আমিনুল খান, বিপুল খান, মজিদুল খান নামের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। রায়ে বাকি আসামীদের খালাস দেয় আদালত। আলোচিত বুলেট হত্যা মামলার বাদী এনামুল মিয়া সন্তোষ প্রকাশ করলেও বুলেটের স্বজনরা ক্ষোভ করেছেন।
আশরাফুল ইসলাম বুলেট হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে বুলেট হত্যা মামলার রায় দিয়েছেন। রায় ঘোষনার সময় হাজতে থাকা খালাসপ্রাপ্ত তিনজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তিনজন আসামী পলাতক রয়েছে। বাকি আসামীরা খালাস পেয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.