নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে সিনেমা স্টাইলে এক ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর পাচঁদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে
নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। সে ভূইয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
জানা গেছে, নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে আসে। কাজ শেষে বেলা পৌনে ২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় প্রাইভেটকার যোগে একদল দুর্বৃত্তরা তাকে পরপর ৬ রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্গ ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেলের প্রতিন্দ্ন্দ্বী ছিলেন ইমরুল। নির্বাচনের পর দুই প্রার্থীর মধ্যে একাধিক বার হামলা মামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব খাটিয়ে নিহত রুবেল বিজয়ী হয়। এ নিয়ে প্রতিন্দ্ন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাধবদী থানার এসআই ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.