
বেঙ্গালুরু থেকে লখনৌগামী ইন্ডিগোর একটি বিমানে হাতে লেখা চিরকুট উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ১৭৮ জন যাত্রী নিয়ে গন্তব্যের পথে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের শৌচালয় থেকে ওই হুমকি বার্তাটি পাওয়া যায়। বার্তাটিতে উল্লেখ ছিল যে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে এবং নির্দেশ অমান্য করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়, এক যাত্রী নোটটি বিমানের শৌচালয় থেকে উদ্ধার করেন। এতে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক ৬টা ৩০ মিনিটে।
চিরকুটটি পাওয়ার পর পরই পাইলট জরুরি ভিত্তিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বিমানটিকে দ্রুত ঘুরিয়ে পুনরায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটি মাটিতে নামার পর সব যাত্রীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিস্তারিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এরপরই বিমান ফিরে যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে।
তদন্তের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছেন। উৎসবের এই মরসুমে এমন নিরাপত্তা হুমকির ঘটনায় বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে দিওয়ালি উৎসবের সময়কালে বিমান ঘিরে এই হাইজ্যাকের হুমকি দেওয়া চিঠি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.