
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দমনে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের এই বিশেষ অভিযানে হুথিদের উল্লেখযোগ্য সামরিক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে।
সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারি বাহিনী প্রায় ১ হাজার ৩০০টি সফল হামলা পরিচালনা করেছে। এই সামরিক তৎপরতায় হুথিদের ১৩২টি সাঁজোয়া ইউনিট, বিভিন্ন যানবাহন ও ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।
গত ৫ অক্টোবর রাজধানী সানা এবং হুথিদের দখলে থাকা বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এ অভিযান শুরু হয়। অভিযানের এক মাস পেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যে এখন পালটাপালটি হামলা ও অবস্থান ধরে রাখার তীব্র লড়াই চলছে। সংঘাতটি বর্তমানে এক দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির পর্যায়ে উপনীত হয়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.