
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে হুতি গোষ্ঠী দাবি করেছে। শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে চালানো এসব হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হুতিদের দাবি, সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, লোহিত সাগরের বন্দরনগরী হুদাইদাহে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম চোরাচালানে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা পরিচালনা করা হয়েছে। এছাড়া সানায় অবস্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা এবং একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ডিপোতে বিমান হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের দিকে লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়েছে। আল-মালকির দাবি, এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সৌদি আরবের আল-শুকাইক এলাকায় আছড়ে পড়েছে। তবে এতে কোনো প্রাণহানির কথা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি জোট কর্তৃপক্ষ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.