
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) সদস্যপদ থাকার অপরাধে আরও ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি ফৌজদারি আদালত। বুধবার বাগদাদের কারখ ফৌজদারি আদালতে এই রায় ঘোষণা করা হয়। এই দণ্ডাদেশের ফলে একই মামলায় সাজাপ্রাপ্ত ফরাসি নাগরিকের মোট সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
আল-সুমারিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, রায়ের সময় অভিযুক্তদের পক্ষে আইনজীবী এবং বাগদাদে অবস্থিত ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত ব্যক্তিরা এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হয়েছিলেন।
ইরাকের ২০০৫ সালের ১৩ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের ৪ নম্বর ধারার ১ উপধারা এবং ২ নম্বর ধারার ১ ও ৩ উপধারা অনুযায়ী আদালত এই দণ্ড প্রদান করেছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.