ইরাকের পশ্চিমাঞ্চলে একটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) সকালে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ‘বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’ খবর বিবিসি
সেন্টকম আরও জানায়, ঘটনার পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাদের দাবি, বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে শত্রুপক্ষের কোনো গোলাগুলির সংশ্লিষ্টতা নেই।নিহতদের নাম-পরিচয় বর্তমানে গোপন রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টকম জানিয়েছিল, কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানটি ‘বন্ধুত্বপূর্ণ আকাশসীমায়’ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় আরেকটি বিমান নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.