ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে অবগত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে যে সিরিজ হামলা চালিয়েছে, তাতে এই দুই শীর্ষ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। মোহাম্মদ পাকপুর আইআরজিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং আমির নাসিরজাদেহ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম নীতিনির্ধারক ছিলেন।
হামলার পর থেকেই তাঁদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এখন সংশ্লিষ্ট সূত্রগুলো তাঁদের মৃত্যুর বিষয়টি সামনে আনলেও তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।
এর আগে রয়টার্স একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে ছিলেন না। নিরাপত্তার খাতিরে তাঁকে আগেই একটি গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.