
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি স্বাক্ষরে আগ্রহী, যা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে নিবৃত্ত রাখবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইরানের বর্তমান নেতৃত্বের ব্যাপারে ট্রাম্প দাবি করেন, তারা আগের তুলনায় অনেক বেশি যুক্তিবাদী। তবে তিনি অভিযোগ করেন যে, ইরানের বর্তমান শাসকরা প্রায়ই চুক্তি করে পরের দিনই তা ভঙ্গ করে।
তিনি আরও স্পষ্ট করেন যে, ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ নেই। ট্রাম্পের ভাষ্যমতে, দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলা ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। এ সংক্রান্ত সম্ভাব্য চুক্তির বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.