
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার কয়েক দশকের পুরোনো সামরিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মোড় তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে প্রতি বছর বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা প্রদান বন্ধের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই আকস্মিক পরিকল্পনায় দুই দেশের প্রচলিত সামরিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের সামরিক অংশীদারত্বে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের (এনডিএএ) ধারা ২১৯ বা সেকশন ২১৯-এর প্রয়োগ দুই দেশের সামরিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। এই ধারাটি কার্যকর হলে বর্তমান প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু সহায়তা বন্ধ করাই এর মূল উদ্দেশ্য নয়, বরং ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে নতুন কোনো প্রতিরক্ষা চুক্তি বা কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত মিলছে এর মাধ্যমে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরাইলকে বিপুল অংকের সামরিক সহায়তা দিয়ে আসছে। এখন এই সহায়তা বন্ধের পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যকার সামরিক অংশীদারত্ব কোন পথে এগোবে, তা নিয়ে কূটনৈতিক পর্যায়ে বিতর্ক শুরু হয়েছে। সামরিক সহায়তা বন্ধের পরিবর্তে নতুন কোনো বিকল্প ব্যবস্থা বা চুক্তি তৈরি হয় কি না, তা এখন ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার আলোচনার মূল কেন্দ্রে রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.