
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার ইসরাইলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকের পরপরই সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সাথে রিয়াদে আলোচনায় বসেছেন। গতকাল আয়োজিত এই বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে তার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাগুলোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা। বৈঠকটিতে সৌদি আরবের সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিসহ দুই দেশের উচ্চপদস্থ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়াদ সফরের আগে ব্র্যাড কুপার তেল আবিবে সফর করেন।
সেখানে তিনি ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তেল আবিব ও রিয়াদের এই ধারাবাহিক সফর মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা ও সামরিক কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.