ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের ‘নিউরো ডাটা ইরাসমাস মুণ্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’ (Brain and Data Science)-এ ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরও সেখানে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মো. কামরুল হাসান (উজ্জ্বল)।
২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি নরওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছেন।
সোমবার (৭ এপ্রিল) বণিক বার্তাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় কামরুল জানান, "গতকাল রবিবার (৬ এপ্রিল) আমি ‘নিউরো ডাটা ইরাসমাস মুণ্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’-এ Brain and Data Science বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। প্রোগ্রামটির আওতায় প্রথম বছর পড়ার জন্য বাধ্যতামূলকভাবে ইসরায়েল যেতে হতো এবং দ্বিতীয় বছর পড়তে হতো ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব জ্যুভাস্কিলা-তে। কিন্তু আমি ইসরায়েলের প্রতি কোনো সমর্থন দেই না, তাই সেখানে পড়তে রাজি হইনি।"
তিনি আরও বলেন, "সম্ভবত এটি আমার একাডেমিক জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। অনেক ভাবনা-চিন্তার পর এবং গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমি সেই অফারটি প্রত্যাখ্যান করেছি—ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন।"
উল্লেখ্য, রাবির সাবেক এই শিক্ষার্থী 'চাঁদপুর ফ্যামিলি, রাবি'র অন্যতম সম্মানিত সদস্য এবং বর্তমানে উপদেষ্টাদের একজন। বর্তমানে আরও তিনটি ইরাসমুস মুণ্ডুস প্রোগ্রামের ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.