
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে অবরুদ্ধ ও হেনস্তা করার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটি চাইলে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিতে পারবে।
কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নাফিসা আরেফীন, মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মুহিবুল আহসান, যিনি কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনবোধে তারা নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটির সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২) নাফিসা আরেফীন ও আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচ।
গত সোমবার চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুর ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। সোমবার সকাল থেকে টানা ১০ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর ১৪ ঘণ্টা শেষে উপাচার্য মুক্ত হন।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোমবার রাতেই বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.