1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উপাচার্যের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করলেন বেরোবি কর্মকর্তারা - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

উপাচার্যের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করলেন বেরোবি কর্মকর্তারা

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন

দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্য, প্রহসন এবং হয়রানির অভিযোগে চলমান কর্মবিরতি কর্মসূচি উপাচার্যের আশ্বাসে স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট সংলগ্ন কর্মবিরতি স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন মিঠু বলেন, “রেজিস্ট্রারের সঙ্গে আলোচনার পর প্রশাসন আমাদের আন্তরিকভাবে জানিয়েছে যে, পদোন্নতি ও আপগ্রেডেশনের বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উপাচার্য মহোদয়ের মৌখিক আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে বিষয়টির কার্যকর সমাধান করবে। সেই প্রত্যাশা থেকেই আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে।”

উল্লেখ্য, পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্যের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মকর্তা। কর্মসূচির কারণে প্রশাসনিক কার্যক্রমেও আংশিক প্রভাব পড়ে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, মোছা. খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার, সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব এবং সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর