
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষাবোর্ডের প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ৫৬১ জন এবং প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪ শতাংশ। শতকরা পাশের হার ৯৯.৯৪ %। তবে বিশ্বাস ছিল আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল অর্জন করব।
কলেজ সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন বিভাগের ফলাফলের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৯৪ জন জিপিএ-৫ লাভ করেন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখার ১৮০ জন এবং মানবিক শাখার ৩১১ জন শিক্ষার্থীর সবাই শতভাগ পাস করেছেন; যেখানে ব্যবসায় শিক্ষায় ৬৯ জন ও মানবিকে ৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে পরীক্ষা চলাকালে সাতটি বিষয়ে অংশগ্রহণের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় পরবর্তী পরীক্ষাগুলোতে বসতে পারেননি, ফলে তিনি অকৃতকার্য হন।
এমন চমৎকার ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় জানান, রেজাল্ট প্রকাশের খবর শোনার পর থেকে ভয় কাজ করলেও সবার ভালো করার ওপর আস্থা ছিল। শিক্ষক ও অভিভাবকদের সার্বক্ষণিক পরিচর্যা এবং কঠোর পরিশ্রমের ফলেই এই প্রাপ্তি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্য নিয়ে অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, নিয়মিত ও বিশেষ ক্লাস, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা, হোম ভিজিট এবং গাইড টিচারের মাধ্যমে সার্বিক দেখভালসহ আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। তবে একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষা শেষ করতে না পেরে অকৃতকার্য হওয়ায় এবার শতভাগ পাসের মাইলফলক থেকে বঞ্চিত হতে হয়েছে। এদিকে কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে এই অর্জনকে সমগ্র নরসিংদীবাসীর গৌরব বলে অভিহিত করেন।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ২০০৮ সালে ৯৯% পাসের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে ৫ম ও সারাদেশে ৬ষ্ঠ, ২০১০ সালে ঢাকা বোর্ডে ৪থ এবং ২০১১ সালে ৭ম স্থান অর্জন করে। এছাড়া ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে টানা তিন বছর ঢাকা বোর্ডসহ সারাদেশে শতভাগ পাস নিয়ে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.