নতুন বাংলাদেশের ইশতেহার দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সমাবেশ কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি।
শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। এখানেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। গাছে লাগানো হচ্ছে মাইক। এছাড়া সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। সমাবেশ সফল করতে দলটির স্বেচ্ছাসেবক টিম কাজ করবেন।
শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একই সঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।
শনিবার (২ আগস্ট) বিকেলে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছি। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা সই করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।
তিনি বলেন, সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।এসময় জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নাহিদ ইসলাম।
দলটির একটি সূত্র জানায়, শহীদ মিনারের ওই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।দলটির এক নেতা জানান, এই ইশতেহার অনেকটা নির্বাচনী ইশতেহারের মতোই। কেন না এতে দলটি ভবিষ্যৎতে কেমন বাংলাদেশ দেখতে চায় তার ধারণা থাকবে। ২৪ এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা দল এনসিপি এজন্য এই ইশতেহারে ২৪টি ধারা বা পয়েন্ট রাখছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.