এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, আগামী ১০ এপ্রিল থেকেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে
এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছাতে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংবাদমাধ্যমকে আজ বৃহস্পতিবার এ কথা বলেন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর সুযোগ নেই।
তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.