বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব পেলেন লিটন দাস। তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।
বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে।
অন্যদিকে ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই।
গত বছরের জুনে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে অধিনায়ক করা হয়েছিল এবং চলতি বছরের এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছিল। তবে বিশ্বকাপের দেড় বছর আগেই বর্তমান তামিম খানের নেতৃত্বাধীন বোর্ড এই বড় পরিবর্তন আনল।
মিরাজের নের্তৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। সব মিলিয়ে বিদেশের মাটিতে মিরাজ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছেন। তাতেই কপাল পুড়ুছে তার।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.