কটিয়াদীতে, কিশোরগঞ্জ -ভৈরব আঞ্চলিক মহাসড়কে, গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক ও ১টি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
২০ শে নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নে সরকারি মৎস হ্যাচারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি গ্যাস সিলিন্ডার বাহি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে, সেই সময় অপর দিক থেকে আসা আর একটি পিকআপ গাড়ি, তার স্পিড নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনা কবলিত অপর দুইটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয় এতে তিনটি যানবাহনের সংঘর্ষে চালক সহ ৪ জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মাত্র দুজনের পরিচয় পাওয়া গেছে, তাদের মধ্যে একজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডালাকোট এলাকার মালেক মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) এবং অপরজন একি এলাকার আলী রহমানের ছেলে মোঃ ইমন (২৮)। বাকি দুজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কটিয়াদী উপজেলা, ফায়ার সার্ভিস এবং পাকুন্দিয়া উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।
উল্লেখযোগ্য যে তাদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির রড কেটে আহত অবস্থায় গাড়ি থেকে বের করে।
কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রিয়াজুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ ব্যাপারে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.