কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের গ্যাস লাইনে অবৈধ সংযোগ দিয়ে চুনাপাথর কারখানার গ্যাস ব্যবহারের অভিযোগে দুইজন জমির মালিক মোঃ সুলতান উদ্দিন আকন্দ ও মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। এই ঘটনায় অবৈধ চুনাপাথর কারখানার মালিক সুনামগঞ্জের, দেলোয়ার হোসেন কে, হন্য হয়ে খুঁজছে পুলিশ। গত ৩ আগস্ট ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করে চুন তৈরির কারখানা নির্মাণ সম্পন্নরূপে বন্ধ করা হয়। সেই সাথে চুরাই গ্যাস দিয়ে এবং চুনা পাথর দিয়ে চুন তৈরীর কারখানাটি সম্পূর্ণরূপে ভেঙ্গে ফেলা হয়। ভাঙচুরকৃত কারখানার ইট,বাঁশ, ঘরেরটিন এবং সমস্ত চুনাপাথর সহ বিভিন্ন আলামত জব্দ করে স্থানীয় মসুয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মোঃ আবু বাক্কারের জিম্মায় রাখা হয়। উল্লেখযোগ্য যে গত ৩ আগষ্ট কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারানা হালিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সমস্ত অবৈধ মালামাল জব্দ করে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে।
গতকাল ৫ ই আগস্ট বুধবার গ্যাস লিকেজ সম্পূর্ণরূপে মেরামতের পর আজ ৬ইআগস্ট থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।
এদিকে তিতাস গ্যাসের কিশোরগঞ্জের ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন বলেন, উচ্চ চাপের গ্যাস লাইনের অবৈধ সংযোগ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। যা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.