কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
১৭ই মে রবিবার গোপনে সূত্রের খবর পেয়ে, দিবাগত গভীর রাতে কটিয়াদী মডেল থানা পুলিশ, উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবের গ্রামে, মোহাম্মদ আলী চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তা থেকে মোঃ রুবেল(২৮) কে মাদক বিক্রি করার সময় ২০ পিস ইয়াবাসহ আটক করে। আটকৃত রুবেল মুমুরদিয়া ইউনিয়নের মুমুরদিয়া গ্রামের মৃত মো: তুতামিয়ার ছেলে।
অপরদিকে উল্লেখিত ঘটনার প্রায় দুই ঘন্টা পর পার্শ্ববর্তী ধুলদিয়া- সহশ্রাম, ইউনিয়নের গচিহাটা সংলগ্ন কৈতরি পাড়া থেকে সুমন মিয়া (২৬)কে তার নিজ বাড়ীর সম্মুখ থেকে আটক করে। এ সময় পুলিশ আটককৃত সুমনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে রক্ষিত একটি সাদা পলিথিনে মোড়ানো ২১ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। সুমন, কৈতরীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এ ব্যাপারে কটিয়াদীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে আদালতে পাঠানো হবে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। কটিয়াদীকে মাদক ও অপরাধ মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং তিনি এ ব্যাপারে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.