কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক মাদক বিরোধী অভিযানে মুসা মিয়া (৩৮)নামে এক মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২১ হাজার টাকা জরিমানা করেন।১০ই জুন বুধবার বিকেলে কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা গ্রামে, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে, এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, এই দন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া কটিয়াদী পৌরসভার চরিয়াকোনা গ্রামের আপ্তর উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুসা মিয়া দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে, তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ফলে মুসা মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হবে। অত্র উপজেলাতে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.