জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মুসাররাত সানান রহমান। আজ মঙ্গলবার (০৯ জুন) রাজধানীর পিটিআই ঢাকা ও শের-ই বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে মুসাররাত। জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনের পর ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে মুসাররাত কৃতিত্বের সাথে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ হয়েছেন।
মুসাররাত সানান রহমান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি মিজানুর রহমান ও মমতাজের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ রয়েছে। বিশেষ করে কবিতা আবৃত্তিতে তার দক্ষতা ও প্রতিভা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রশংসিত।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।এসময় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ।পরে প্রতিমন্ত্রী ববিহাজ্জাজের হাত থেকে মুসাররাত সানান রহমান বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করে। শিক্ষক দম্পতির একমাত্র কন্যার এমন সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক ও স্বজনরা।শিক্ষকরা বলেন,সানান পড়াশোনায় অত্যন্ত মেধাবী। মুঠোফোনে মেয়ের সাফল্যের কথা জানতে মিজানুর রহমান জানায়,আমার মেয়ে সকলের দোয়ায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে।তাঁর উজ্জ্বল ভবিষ্যৎতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.